ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহিন, সম্পাদক মিলন
ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের মো. শাহিন মিয়া সভাপতি ও মির্জা মাজহারুল ইসলাম মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চিনিকলের মহা ব্যবস্থাপক (অর্থ) ও প্রধান নির্বাচন কর্মকর্তা খন্দকার আলমগীর হোসেন বিজয়ীদের নাম ঘোষণা করেন।
জ্যেষ্ঠ সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শহিদুল সরদার, যুগ্ম-সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সম্পাদক আবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক মোক্তার সরদার, অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান মিন্টু, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুভাষ কর নির্বাচিত হয়েছেন। এ ছারা বিভিন্ন বিভাগে ১০ জন সদস্য নির্বাচনে বিজয়ী হন।
খন্দকার আলমগীর হোসেন বলেন, সংগ্রাম পরিষদ ও শ্রমিক কর্মচারী পরিষদ দুটি প্যানেলে ২৩ পদের বিপরীতে ২৬ প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৪৭২ জন ভোটারের মধ্যে ৪৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে