ফার্মাসিস্ট হয়ে নামের আগে ডাক্তার, জরিমানা ২০ হাজার
ফার্মাসিস্ট হয়ে নামের আগে ডাক্তার লেখায় এক ফার্মেসির মালিকের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় আয়োডিনবিহীন লবণ ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি অভিযোগে তিন ব্যবসায় প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) উপজেলার দাশুড়িয়া মোড় ও মুলাডুলি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী মাহমুদ হাসান রনি।
পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী হুসনেআরা জাগো নিউজকে জানান, দাশুড়িয়া মোড়ে নিরাময় ফার্মেসির মালিক প্রবীর কুমার ফার্মাসিস্ট হয়ে নামের আগে ডাক্তার লেখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মুলাডুলি বাজারে আয়োডিনবিহীন লবণ বিক্রি ও গুদামজাতের অভিযোগে মেসার্স ফারুক স্টোরকে ২০ হাজার ও মেসার্স নজরুল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রির অভিযোগে পাল স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে অভিযান পরিচালনা করা হবে।
শেখ মহসীন/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬