পরিচয় গোপন করেও শেষ রক্ষা হলো না বাবলুর
আসামি মো. শাহ আলম বাবলু
নোয়াখালীর সোনাইমুড়ীর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহ আলম বাবলুকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। পরিচয় গোপন করে দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি তার।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের ছালেহ আহম্মদের ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০০৯ সালের একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলু। দীর্ঘদিন তিনি পরিচয় গোপন করে বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে