কাশিমপুর কারাগারে জোড়া খুনের আসামির মৃত্যুদণ্ড কার্যকর
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির রায় কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টা এক মিনিটে কারা কর্তৃপক্ষ এ রায় কার্যকর করে।
তার নাম আমিনুল ইসলাম (৪১)। তিনি নওগাঁর পত্নীতলা থানার আকবরপুর এলাকার চাঁন মোহাম্মদ মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড কার্যকর
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, ২০০৫ সালে মামি ও তার কাজের মেয়ে হত্যা মামলায় আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার রাতে তার রায় কার্যকর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসময় গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ও উপ-কমিশনার রেজুয়ান আহাম্মেদ এবং সহকারী কমিশনার (সদর জোন) ফাহিম আহাম্মেদ উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে