রোববার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরে যাচ্ছেন। এ দিন সকালে তিনি গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। এরপর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আনসার সদস্যদের পদক দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি বিভিন্ন প্রকল্প উদ্বোধন, জাতীয় সমাবেশের কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সরকারের পদস্থ কর্মকর্তা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে