ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ১০ হাজার টাকা জরিমানা
গ্রামীণ হাসপাতালে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
নোয়াখালী সদর উপজেলার গ্রামীণ হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।
তিনি বলেন, ভোক্তাদের অভিযোগে গ্রামীণ হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় তাদের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে