ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো রাজমিস্ত্রির
পাবনার চাটমোহর উপজেলায় কাজে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় নাজির হোসেন (৫৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজির হোসেন চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার মৃত ফয়েজ প্রামানিকের ছেলে।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, নাজির হোসেন সকালে কাজের জন্য বেজপাড়া গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বেজপাড়া গ্রামে পৌঁছে তিনি রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে চাটমোহর রেলস্টেশন মাস্টার মাসুম আলি খান জাগো নিউজকে বলেন, ঘটনাটি লোকমুখে জানার পর ঘটনাস্থলে লোক পাঠানো হয়। কারও কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
আমিন ইসলাম জুয়েল/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬