ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে তরুণের মৃত্যু
ফাইল ছবি
নোয়াখালীর চাটখিল উপজেলায় ধানক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে মো. তারেক (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৭ নম্বর হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত তারেক ওই এলাকার বক্তারপুর হাজি বড়ির অটোরিকশাচালক শামসুল আলমের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে তারেক তার বন্ধুদের নিয়ে ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার পথে অন্ধকারে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়। এসময় বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এসে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে