হিলি কাস্টমসে মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রাক পণ্য ধ্বংস
হিলি কাস্টমসে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, আমদানি নিয়ন্ত্রিত, অবৈধ মালিকানাধীন মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রাক পণ্য ধ্বংস করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হাকিমপুর পৌরসভার জালালপুর শ্মশান ঘাটের পাশে একটি খালি জায়গায় বড় গর্তে পুড়িয়ে এসব পণ্য ধ্বংস করা হয়।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার বায়জিদ হোসেন বলেন, হিলি স্থল শুল্ক স্টেশনে ২০০৪ সাল থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময়ে আটক করা ধ্বংসযোগ্য পণ্যগুলো আজ ধ্বংস করা হয়েছে। এসময় ৬ হাজার ৫৫টি মামলার বিপরীতে থাকা সার, কীটনাশক, বীজ, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্যসহ ৫০ ট্রাক বিভিন্ন পণ্য ধ্বংস করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক ছামিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক উপন্দ্রেনাথ হালদার, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মো. মাহাবুর রহমান/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার