মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা
নোয়াখালীর সেনবাগে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ছাতারপাইয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া।
তিনি জাগো নিউজকে বলেন, ভোক্তাদের অভিযাগের ভিত্তিতে ছাতারপাইয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মাহি ফার্মেসির আমিনুল হককে ১০ হাজার টাকা, ফারুক ফার্মেসির ফারুক হোসেনকে ১০ হাজার টাকা ও সুনীল ফার্মেসির রানা দাশকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারের সব ফার্মেসিকে সতর্ক করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও সেনবাগ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে