নাশকতা মামলায় বিএনপি নেতা কারাগারে
মেহেরপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল বিশ্বাস
নাশকতা মামলায় মেহেরপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. আওয়াল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইসরাফিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের সোমবার রাতে অভিযান চালিয়ে আ. আওয়াল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদরাসায় বোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল