ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক কারাগারে
প্রতীকী ছবি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গৃহবধূর ধর্ষণ মামলায় আব্দুস সালাম নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মির্জাগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। অন্যদিকে গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঘরে ঢুকে শিক্ষক আব্দুস সালাম ওই গৃহবধূকে ধর্ষণ করেন। তার চিৎকারে এলাকাবাসী গিয়ে শিক্ষককে আটক করে পুলিশে দেয়।
ওসি আরও বলেন, ওই নারী বাদী হয়ে থানায় শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুস সালাম আরিফ/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি