হিলিতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি
দিনাজপুরের হিলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাবুল হোসেন বাবু (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফকিরপাড়া ধরন্দা সীমান্তের ২০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনায় ঘটে।
নিহত শাহাবুল হোসেন হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
হাকিমপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম কেবলা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে জয়পুরহাট বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত যুবক বাংলাদেশি নাকি ভারতীয় এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মাহাবুর রহমান/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার