বেনাপোলে জামায়াতের ২৩ নেতাকর্মী গ্রেফতার
আটক জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়
যশোরের বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের জামায়াত নেতা আহসানুল মল্লিকের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে। এমন সংবাদে শনিবার গভীর রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুটখালি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মোমিনসহ একদল নেতাকর্মী।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলসহ বেশকিছু ইটপাটকেল ও কয়েকটি মোবাইল জব্দ করে। আটকদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে সকালে যশোর আদালতে পাঠানো হয়। পলাতকদের আটকে অভিযান অব্যাহত আছে।
মো. জামাল হোসেন/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে