বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশি আটক
যশোরের বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে ৩০ হাজার মার্কিন ডলারসহ তোফাজ্জল হোসেন (৫২) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জের বাসিন্দা।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমড়াখালি চেকপোস্টের সামনে কলকাতা থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশি করা হয়। এসময় এক যাত্রীর কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।
বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, পরবর্তীকালে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মার্কিন ডলার কলকাতা থেকে অবৈধভাবে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেন। জব্দ মার্কিন ডলার ও মোবাইলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
মো. জামাল হোসেন/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার
- ২ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ৩ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৪ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৫ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে