শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চারদিকে উন্নয়ন হচ্ছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়া পুলিশেও লেগেছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের শাল্লার থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন।
আবদুল্লাহ আল-মামুন বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স সে নীতিতে পুলিশ কাজ করছে। বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
লিপসন আহমেদ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ