সাতক্ষীরার দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বার্নিকাট
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরস্থ বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর এমপ্রুভড প্রকল্পের দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।
সোমবার দুপুরে ইউএসএইডের অর্থায়নে পরিচালিত এ দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এর আগে বেলা ১১টার দিকে সাতক্ষীরা স্টেডিয়ামে তিনি হেলিকপ্টার যোগে অবতরণ করেন।
পরিদর্শনকালে খামারি পূর্ণিমা বৈরাগী, ফজলুর রহমান, আতিয়ার রহমান, লুৎফর রহমানসহ দশজন দুগ্ধশীতলীকরণের সাফল্য ও সমস্যার কথা তুলে ধরেন।
এসময় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট আগের তুলনায় দুগ্ধ উৎপাদনে পরিবর্তন সম্পর্কে জানতে চান। বিকালে কলারোয়া উপজেলার একটি মৎস্য খামার পরিদর্শন করেছেন।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু