দেবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো সাইকেল আরোহীর
পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মকবুল হোসেন (৫৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বিজয়নগর এলাকার বাসিন্দা।
শনিবার (২৫ ফেব্রয়ারি) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা পাঁচপাখুরি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় মকবুল হোসেন আত্মীয়ের বাড়ি থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। টোকরাভাষা পাঁচপাখুরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তার সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
সফিকুল আলম/এমএএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি