মাঠে পাওয়া ব্যাগে মিললো সোনার ৬ বার
যশোর সীমান্তের মাঠে পাওয়া একটি ব্যাগ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেননি তারা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার চৌগাছা থানার মাসিলা সীমান্তের মাঠ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, সোনার একটি চালান ভারতে পাচার করা হবে বলে বিজিবির কাছে তথ্য আসে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে মাসিলা সীমান্তের ৩৯ নম্বর পিলারের কাছে মাঠের মধ্যে একটি ব্যাগ পাওয়া যায়।
তিনি আরও বলেন, পরে ব্যাগ তল্লাশি করে ছয়টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৭০০ গ্রাম। এর বাজার মূল্য ৭০ লাখ টাকা। উদ্ধার সোনা চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা হবে।
মো. জামাল হোসেন/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে