ঝিনাইদহে হাতুড়িপেটায় দাদিকে হত্যা
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বলরামপুর গ্রামে রুশিয়া খাতুন (৮৬) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছেন তার নাতি। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে (৪০) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুশিয়া ওই গ্রামের মৃত মনিরুজ্জামানের স্ত্রী।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ঘরের বারান্দায় বসে ছিলেন রুশিয়া খাতুন, আব্দুল মান্নান ও তার মা। একপর্যায়ে মান্নান তার কাছে থাকা হাতুড়ি দিয়ে দাদির মাথায় একের পর এক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান রুশিয়া খাতুন। পরে স্থানীয়রা ছুটে এসে মান্নানকে আটক করে পুলিশে দেয়।
পুলিশ কর্মকর্তা আক্তারুজ্জামান লিটন বলেন, অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ২ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৩ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক
- ৪ পাবনায় হাটের টেন্ডার জমা দেওয়ায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ
- ৫ মা–বাবাকে হেলিকপ্টারে চড়িয়ে স্বপ্ন পূরণ করলেন প্রবাসী