ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুম থেকে চিরঘুমে কুমিল্লা চেম্বারের সভাপতি মাসুদ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৬ মার্চ ২০২৩

কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৬ মার্চ) নগরীর ঠাকুরপাড়ায় নিজ বাসায় ঘুমের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।

ইমরান খানের বড় বোন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলনে, ‘রাতে ঘুমিয়ে যাওয়ার পর সে ঘুম থেকে ওঠেনি। আমাদের ধারণা, রাতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’

তার মৃত্যুর খবরে কুমিল্লার রাজনীতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাসভবনে হাজার হাজার নেতাকর্মী একনজর দেখার জন্য ভিড় করছেন।

ইমরান খান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এবং এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।

রাত ৯টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস