সুনামগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
ফাইল ছবি
সুনামগঞ্জের জামালগঞ্জে স্ত্রী হত্যায় স্বামী জালাল উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্ছারচন গ্রামের মো ছুবান মিয়ার ছেলে জালাল উদ্দীন।
আদালত সূত্র জানায়, জালাল উদ্দিন স্ত্রী সামিয়া বেগমের সঙ্গে বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। পরে ২০২০ সালের ৩০ অক্টোবর রাতের খাবার শেষে পরিবারের সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন স্ত্রী সামিয়া বেগমকে ধারালো বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। মামলার পর দীর্ঘ শুনানি শেষে আদালত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বলেন, বিচারকার্য শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত