সিরাজগঞ্জে দিনব্যাপী শিক্ষা উপকরণ প্রদর্শন
সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনব্যাপী শিক্ষা মেলায় শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মেলার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই আরও আকর্ষণীয় করতে এবং পাঠ্যবইয়ের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পেতে শিক্ষার বিভিন্ন উপকরণ নিয়ে এ মেলা সাজানো হয়েছে। মেলায় জেলার প্রতিটি উপজেলা আলাদাভাবে শিক্ষার বিভিন্ন উপকরণ নিয়ে স্টল সাজিয়েছে।
মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা।
এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদসহ অন্য উপজেলার শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬