কিশোরগঞ্জে বজ্রপাতে ফার্নিচার মিস্ত্রির মৃত্যু
ফাইল ছবি
কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় বজ্রপাতে মো. তৌহিদ মিয়া (৩৫) নামে এক ফার্নিচার মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মার্চ) ভোরে চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তৌহিদ মিয়া ওই গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, বুধবার ভোরে তৌহিদ মিয়া তার বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরজু মিয়া বজ্রপাতে মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি