চিকিৎসক না হয়েও নামের আগে ‘ডাক্তার’, ফার্মেসি মালিককে জরিমানা
যোগ্যতা না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডাক্তার’ লেখায় বগুড়ায় মাহবুবুর রহমান নামের এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গোদাড়পাড়া বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। অভিযানের সময় বিপুল পরিমাণ স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাহবুবুর রহমান গোদারপাড়া বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছেন। তিনি চিকিৎসক নন, যোগ্যতাও নেই। অথচ রীতিমতো নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করে ওষুধের ব্যবসার আড়ালে দুটি বেড বসিয়ে চিকিৎসা দিতেন। চিকিৎসার নামে এলাকার সহজ-সরল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন মাহবুবুর। তার শুধু ফার্মেসির লাইসেন্স আছে। এজন্য মাহবুবুরকে জরিমানাসহ ফার্মেসি সিলগালা করা হয়।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬