বগুড়ায় ট্রাক উল্টে অটোরিকশাচালক নিহত
ফাইল ছবি
বগুড়ায় আলুবোঝাই ট্রাক উল্টে মোকারম হোসেন (২৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে।
মোকারম হোসেন শিবগঞ্জ উপজেলার গণনা গ্রামের মৃত আছের আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, সকালে রংপুর থেকে আলু নিয়ে একটি ট্রাক বগুড়া দিকে যাচ্ছিল। বাঘোপাড়া বন্দরে ট্রাকটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশাচালক মোকারম ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, মোকারম তার বাড়ি থেকে রিকশা নিয়ে বগুড়ায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক ও তার সহকারী পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ তবে ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। মোকারমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬