মাহির মুক্তির অপেক্ষায় কারা ফটকে ভিড়
চিত্রনায়িকা মাহিয়া মাহি গাজীপুর আদালত থেকে জামিন লাভ করেছেন। শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন তার জামিন মঞ্জুর করেন।
মাহির জামিনের পর তার জামিন সংক্রান্ত কাগজপত্র সন্ধ্যায় গাজীপুর জেলা কারাগারে এসে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ রাতেই মুক্তি পেতে পারেন নায়িকা মাহি।

এদিকে মাহিয়া মাহি কারামুক্ত হচ্ছেন এমন খবরে গাজীপুর জেলা কারাগারের সামনে এসে ভিড় করছেন বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। সেইসঙ্গে মাহিয়া মাহির ভক্ত ও সমর্থক বেশ কিছু মানুষ কারা ফটকের সামনে এসে ভিড় করেছেন। এছাড়া রকিব সরকারের বেশ কিছু সমর্থকও এসেছেন কারা ফটকে। অনেকে ফুলের মালা নিয়ে মাহিয়া মাহিকে বরণের জন্য কারাফটকে এসেছেন।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার