একসঙ্গে গাভির চার বাছুর প্রসব
দিনাজপুরের পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর দিয়েছে একটি গাভি। রোববার (১৯ মার্চ) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ডাড়ারপাড় গ্রামের এ ঘটনা ঘটে।
গাভির মালিক রমজান আলী জানান, ব্যবসার পাশাপাশি বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভি পালন করি। দুপুরে গাভিটি চারটি বাছুর জন্ম দেয়। একে একে চারটি বাছুর স্বাভাবিক প্রসব হওয়ায় আমরা অবাক হয়েছি।

তিনি জানান, গাভিটি কৃত্রিম প্রজনন করাই। স্বামী-স্ত্রী মিলে আমরা বাড়িতে ফ্রিজিয়ান জাতের পাঁচটি গাভি পালন করি। পেটে বাচ্চা আসার পর থেকে সেবাযত্ন আরও বেড়ে যায়। আমাদের কষ্ট স্বার্থক হয়েছে। বাছুর চারটি ও গাভি সুস্থ আছে।

স্থানীয় পশু চিকিৎসক মো. নুর আলম বলেন, গাভিটিকে কৃত্রিম প্রজনন করানো হয়েছিল। বাছুরগুলো ও গাভি পুরোপুরি সুস্থ রয়েছে।
এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা