বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
ফাইল ছবি
বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের সাতমাথা-মাটিডালি সড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আনিছার রহমান বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে। তার মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনায় বিএফ শাহীন স্কুল ও কলেজের বাসটি (ঢাকা চ- ৩৮৭৭) জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারী পলাতক।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন জানান, সকালে আলুবোঝাই একটি ভ্যান জয়পুরপাড়া এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলো। এসময় সাতমাথা থেকে আসা মাটিডালিগামী ওই স্কুলবাস পেছন থেকে ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আনিছারের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় বাসে কিছু শিক্ষার্থীও ছিল। তারা ঘটনার পরে বাস থেকে নিরাপদে নেমে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬