এবার জামিন পেলেন মাহিয়া মাহির স্বামী
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাসহ দুটি মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার।
সোমবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে রকিব সরকারের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আহসানুল হক বলেন, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুম দুটি মামলায়ই তার জামিন মঞ্জুর করেছেন।
আরও পড়ুন: জামিনে মুক্ত চিত্রনায়িকা মাহি
পুলিশ জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ছাড়াও কোটি টাকা মূল্যের জমি জোর করে দখলের অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকারকে হুকুমের আসামি করে গাজীপুরের বাসন থানায় মামলা করেন ইসমাইল হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী।
শনিবার (১৮ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহিকে গ্রেফতার করে গাজীপুর মহানগর পুলিশ। পরে ওইদিনই তাকে জামিন দেন আদালত। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার সেদিন দেশে না এসে পরদিন (রোববার) সকালে দেশে ফেরেন।
আরও পড়ুন: দেশে ফিরলেন রকিব, বিমানবন্দরে স্বাগত জানালেন মাহি
রকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদত সরকার বলেন, রকিব সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুটি মামলায় জামিন দিয়েছেন আদালত।
আমিনুল ইসলাম/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার