থানচিতে আগুনে পুড়লো অর্ধশতাধিক দোকান
বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে
বান্দরবানের থানচি উপজেলায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহত নেই বলে জানা গেছে। বুধবার (২২ মার্চ) ভোরে উপজেলার বলিবাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে জামালের নীলগিরি গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন জ্বলতে দেখা যায়। হঠাৎ দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ফরেস্টারের দোকানের পর থেকে মসজিদ মার্কেট পর্যন্ত প্রায় অর্ধশতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩-৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

থানচি ফায়ার সার্ভিসের লিডার পেয়ার মোহাম্মদ জাগো নিউজকে বলেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি পরে জানা যাবে।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জাগো নিউজকে বলেন, অন্তত পক্ষে ৫০-৬০টি দোকান আগুনে পুড়ে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।
নয়ন চক্রবর্তী/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ২ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৩ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৪ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৫ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে