নড়িয়ায় বজ্রপাতে নিহত ৩
ফাইল ছবি
শরীয়তপুরের নড়িয়ায় মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। রোববার (২৬ মার্চ) বিকেলে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) ও শাহিন মাঝি (৪০)। তাদের বাড়ি নড়িয়ার ডিঙ্গামানিক এলাকায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, বিকেলে ওই তিন জেলে একটি খামারে মাছ ধরছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এএইচ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়