আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে শোকজ
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রলীগ। আগামী তিনদিনের মধ্যে জেলা ছাত্রলীগের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
আরও পড়ুন: পদ বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগ নেতাকে শোকজ
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা জাগো নিউজকে বলেন, সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী সব শাখার ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেন। তবে আমতলী উপজেলা ছাত্রলীগ এ নির্দেশনা অমান্য করেন। এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষেও কোনো ধরনের কর্মসূচি ছিল না তাদের। তাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুল ইসলাম জাগো নিউজকে বলেন, কী কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সেটি জানা নাই। আমরা দুটি দিবসই পালন করেছি। রমজানের কারণে ২৬ মার্চের প্রোগ্রাম স্বল্প পরিসরে হয়।
মো. আব্দুল আলীম/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা