পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু
ফাইল ছবি
পিরোজপুরের ইন্দুরকানিতে বিদ্যুৎস্পৃষ্টে চামেলি রানী (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬মার্চ) রাতে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের উত্তর কল্যাণ গ্রামে এ ঘটনা ঘটে।
চামেলি রানী একই এলাকার মৃত জীবন সিকদারের স্ত্রী। তিনি উপজেলা পরিবার কল্যাণ সহকারী হিসাবে ওই এলাকায় কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জাযায়, ওই দিন সন্ধ্যায় ট্রাঙ্কে থাকা কাপড় আনতে যান তিনি। ওই লোহার ট্রাকটি আগে থেকে বিদ্যুতায়িত ছিল। তিনি সেটি স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থালেই মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল জানান, বিদ্যুতায়িত হয়ে বসতঘরে বসে পরিবার কল্যাণ সহায়িকা চামেলি রানীর মৃত্যু হয়।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি