হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো রঘুরামপুর গ্রামের সালাউদ্দিনের মেয়ে জান্নাত (২) ও তার ভাই মহিউদ্দিনের ছেলে ইয়াছিন (৪)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীম বলেন, ওই শিশুরা চাচাত ভাইবোন। দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু