চার শতাধিক দুস্থকে ইফতার দিলো বিজিবি
কক্সবাজারের রামুতে চার শতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করেছে বিজিবির রামু ব্যাটালিয়ন।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ফরেস্ট অফিস মাঠে ইফতার বিতরণ করা হয়।
রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অসহায়, দুস্থ ও দরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। আমরা সবসময় জনগণের সঙ্গে আছি, সামনেও থাকবো।
এসময় ৩০ বিজিবির সহকারী পরিচালক জসীম উদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ২ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ৩ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৪ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৫ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি