ছাগলে শিমক্ষেত খাওয়ায় ছোটভাইকে খুন
ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই মো. ছালেম মুন্সি (৫৫)। এ ঘটনায় বড় ভাই মো. নশু মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মো. ছালেম মুন্সি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মুন্সি বাড়ির মো. আমির হোসেনের ছেলে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহতের সঙ্গে তার বড়ভাই নশু মুন্সির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সালেমের একটি ছাগল নশুর শিম ক্ষেত খায়। এতে ক্ষিপ্ত হন নশু মুন্সি। পরে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ছালেমকে প্রথমে মারধর ও পরে গলাটিপে হত্যা করেন বড় ভাই নশু মুন্সি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছি। এ ঘটনায় নশু মুন্সিকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।
জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি