নওগাঁয় ৩ প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান
মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও ক্ষতিকর রং মেশানোর অপরাধে নওগাঁয় তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।
তিনি বলেন, সদর উপজেলার শহরের চুড়িপট্টি ও পুরাতন মাছ বাজার এলাকায় কাপড়, জুতা ও কসমেটিকসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় শম্পা কসমেটিকসকে পাঁচ হাজার এবং খাবারে বিভিন্ন রং ব্যবহার করায় দত্ত স্টোরকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আরেকটি স্টোরকে দুই হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আব্বাস আলী/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ