রাজশাহীতে বোমাসহ ৩ জেএমবি সদস্য গ্রেফতার
রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ১৬টি ককটেল, ৭টি পেট্রলবোমা ও জিহাদী বইসহ ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোববার ভোরে বাগমারার সগুনা পূর্বপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতাররা হলেন- আমিনুর রহমান (৩৩), সাঈদ (২৫) ও শাহেন শাহ (৫০)।
র্যাব-৫ এর মিডিয়া উইং কর্মকর্তা এএসপি আলোক কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা উপজেলার ওই গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ককটেল, পেট্রলবোমা ও জিহাদী বইসহ তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে তাদের র্যাব সদর দফতরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞসাবাদ শেষে সংবাদ সম্মেলন মাধ্যমে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হবে।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাভারে বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আটক
- ২ নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবলো ইটবোঝাই বাল্কহেড
- ৩ ঝালকাঠি-২ আসনে ধানের শীষে ভোট দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা
- ৪ দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ: ফখরুল
- ৫ গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ