ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২০
ভাংচুর, হামলা ও মারামারির ৩ টি মামলায় ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে ঝিনাইদহ শহর ও নলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভাংচুর, হামলা ও মারামারির ৩ টি মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রবি তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে ওই ইউনিয়নের ভিতস্বরা ও যাত্রাপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও ১৯ জনকে। গ্রেফতারকৃতদের সকালে আদালতে পাঠানো হবে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি