কারখানার সীমানা প্রাচীর ধস, রক্ষা পেলেন শ্রমিকরা
সিরাজগঞ্জে মেসার্স জিব্রাইল ট্রেডার্স প্লাস্টিক কাটিং অ্যান্ড রিপেয়ারিং কারখানার সীমানা প্রাচীর ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ শহর-নলকা রোডের চক শিয়ালকোলে গড়ে ওঠা কারখানাটির সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে।
ঘটনার সময় ৪০-৫০ জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন।
কারখানার মালিক জিনহার আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতবছর বৃষ্টির মৌসুমে কারখানার সীমানা প্রাচীর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এভাবে যে হঠাৎ করে ধসে পড়বে জানা ছিল না।
কারখানার শ্রমিক মনোয়ারা খাতুন জাগো নিউজকে বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ওয়ালটি ধসে পড়ে। তবে আমাদের কিছু হয়নি।
এম এ মালেক/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার