মাগুরায় ২য় ধাপের মনোনয়ন পত্র বাছাই
২য় ধাপের ইউপি নির্বাচনের জন্য রোববার মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করা হয়েছে।
এসময় সব মিলিয়ে ৬১৩ জন প্রার্থীর মধ্যে ৬০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসাবে ঘোষণা করা হয়। ব্যাংক ঋন, মামলার আসামি ও অসম্পূর্ণ মনোনয়ন পত্র দাখিলের জন্য বাছাই পর্বে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
জানা গেছে, ১২ ইউনিয়নে ৬ জন রিটার্নিং অফিসারের কক্ষে পৃথক পৃথক যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫৫ প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মোট মেম্বার প্রার্থী ৪৩৮ জনের মধ্যে ১ জনের বাতিল হয়েছে। এবং মোট ১২০জন সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
আগামী ১৪ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আরাফাত হোসেন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি