মায়ের সঙ্গে পুকুরে গিয়ে লাশ হয়ে ফিরলো শিশু
ফাইল ছবি
ভোলায় পুকুরে ডুবে ফারিয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারিয়া করিমগঞ্জ এলাকার মো. আরিফের মেয়ে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালের দিকে শিশু ফারিয়া তার মায়ের সঙ্গে বসতঘরের পাশে পুকুরে যায়। মা পুকুর ঘাটে জামা-কাপড় পরিষ্কার করছিলেন। এসময় তার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় সন্তানকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে শিশু ফারিয়াকে পুকুরে ভাসতে দেখে তিনি চিৎকার করে ওঠেন। পরে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি