নিখোঁজের একদিন পর পুকুরে মিললো সাধুর মরদেহ
প্রতীকী ছবি
মাদারীপুরের রাজৈরে রামানন্দ বিশ্বাস (৫৫) নামের এক সাধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ এপ্রিল) উপজেলার কদমবাড়ি গণেশ পাগল সেবাশ্রম সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। রামানন্দ বিশ্বাস ওই এলাকার মৃত ভক্ত বিশ্বাসের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাধু রামানন্দ বিশ্বাস মঙ্গলবার রাতে রাজৈর উপজেলার কদমবাড়ি গণেশ পাগল সেবাশ্রমে কালি পূজা শেষে নিখোঁজ হন। এরপর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় রামানন্দ বিশ্বাসের মরদেহ ওই পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
- ২ বিয়ে থেকে ফেরার পথে বাস-মাইক্রো সংঘর্ষ, যাত্রীদের মারামারিতে আহত ৫
- ৩ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
- ৪ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ৫ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ