জয়পুহাটের ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল গাফফার (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আব্দুল গাফফার ওই উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, রোববার সকাল ১০টার দিকে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী স্কুলের পাশে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে গাফফার কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে এবং ওই গাফফরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় দুপুরে মামলা দায়ের করেছেন।
রাশেদুজ্জামান/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত