তীব্র গরমে নদীতে নেমে প্রাণটাই গেলো কলেজছাত্রের
সিরাজগঞ্জে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশির খান (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার চর-মালশাপাড়া যমুনা নদীর ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশির খান সিরাজগঞ্জ পৌর শহরের দিয়ারধানগড়া মহল্লার আলম খানের ছেলে। তিনি রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রচণ্ড তাপপ্রবাহে শিশির খান তার বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান। কিন্তু শিশির নদীতে নামার পরই পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রুহল আমিন জাগো নিউজকে বলেন, কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম এ মালেক/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী