ডুবোচরে আটকা পড়া ফেরি উদ্ধার
আড়াই ঘণ্টা পর ডুবোচরে আটকা পড়া ফেরি শাহ-মখদুম উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে বিআইডব্লিউটিসির একটি টাগ জাহাজ ঘটনাস্থলে পৌঁছে ফেরিটি উদ্ধার করে। এসময় চারটি বাস, আটটি ট্রাক ও ১৩টি ছোট গাড়ি ফেরি থেকে উদ্ধার করা হয়।
এর আগে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে যাত্রী ও যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া আসার পথ ঝড়ের কবলে পড়ে বিকেল সাড়ে ৫টার দিকে ডুবোচরে আটকা পড়েছিল ফেরিটি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতিয়া থেকে পাটুরিয়া আসার পথে ফেরিটি ঝড়ের কবলে পড়ে। এসময় প্রচন্ড বাতাসে ফেরিটি ডুবোচরে আটকে পড়ে। এরপর রাত ৮টার দিকে বিআইডব্লিউটিসির একটি টাগ জাহাজ ঘটনাস্থলে পৌঁছে ফেরিটি উদ্ধার করে।
বি. এম খোরশেদ/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা