মুন্সিগঞ্জে বৃষ্টির জন্য নামাজ
সারাদেশের মতো প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত মুন্সিগঞ্জের জনজীবন। এ পরিস্থিতিতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর গ্রামবাসীর উদ্যোগে বিশেষ এ নামাজ আদায় করা হয়।
সদর উপজেলার মালিরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মালিরপাথর গ্রামের শতাধিক মুসল্লি।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মোনাজাত পরিচালনা করেন মালিরপাথর নূরে মদিনা জামে মসজিদ ও মাদরাসার ইমাম ও খতিব মাওলানা শহিদুল ইসলাম।
আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ