তৃতীয় সন্তানটিও কন্যা, ক্ষোভে শ্বাসরোধে হত্যা করলেন মা
বরিশালের আগৈলঝাড়ায় দুই কন্যাসন্তানের পিঠে আবারও কন্যাসন্তান হওয়ায় সদ্যভূমিষ্ঠ সন্তানকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন মা। এ ঘটনায় রুমা খানম নামের ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্ৰামে এ ঘটনা ঘটে।
ঘাতক রুমা খানম বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্ৰামের মিলন বখতিয়ারের স্ত্রী।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, সাত বছর আগে খাজুরিয়া গ্রামের রুমা খানমকে ভালোবেসে বিয়ে করেন পূর্বপয়সা গ্ৰামের মিলন বখতিয়ার। তাদের ঘরে পাঁচ বছরের মারুফা ও দেড় বছরের সাহানা নামের দুটি কন্যাসন্তান রয়েছে। বৃহস্পতিবার ভোরে রুমা খানম তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে নবজাতককে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে রুমা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
এ ঘটনায় বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন মিলন বখতিয়ার। দুপুরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা