ঈদের দিন দাদার কবর জিয়ারত শেষে ফেরার পথে কলেজছাত্র খুন
ফাইল ছবি
ঈদের নামাজ আদায় করে বাবার সঙ্গে দাদা-দাদীর কবর জিয়ারত করতে যান রবিউল ইসলাম (২১)। কিন্তু তুচ্ছ একটি ঘটনায় তার চাচাতো ভাইদের মারপিটে মারা যান তিনি।
শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে বগুড়ার নন্দীগ্রামে মারধরের ঘটনা ঘটে।
নিহত রবিউল নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের আকরাম হোসেনের ছেলে। তার সিংড়া উপজেলার কালিগঞ্জ ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
আরও পড়ুন: ঈদের দিন সড়কে ঝরলো ১৩ প্রাণ
জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে রবিউল ঈদের নামাজ আদায় করে তার বাবার সঙ্গে পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর কবর জিয়ারত করতে যান। কবরস্থানে ময়লা ফেলাকে কেন্দ্র করে সেখানে তার চাচাতো ভাই শফিকুল ও রফিকুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার চাচাতো দুই ভাই লাঠি দিয়ে রবিউলকে মারপিট করেন। মাথায় আঘাত পেয়ে রবিউল গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি।
আরও পড়ুন: ককটেল ফাটাতে বাধা দেওয়ায় একজনকে গুলি করে হত্যা
কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর রফিকুল ও শফিকুল পালিয়ে গেছেন। রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার